
একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। সভা আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়। অনুমোদিত এ প্রকল্পগুলোর জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রজেক্ট ঋণ হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ করা








