
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্সে ৮.১ শতাংশ বৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম ২১ দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ পৌঁছেছে ১ হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেশি। গত বছর একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ১ হাজার ৭১৪ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ ৯








