
ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ প্রশিক্ষণের গুরুত্ব ও আহ্বান
দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গুরুত্বারোপ করে বলেছেন, আমাদের আরও বেশি সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা একান্ত প্রয়োজন। তিনি মনে করেন, শুধু স্তন ক্যান্সার নয়, সারাদেশে নানা ধরনের ক্যান্সারের রোগী সংখ্যাও দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মানুষকে স্বাস্থ্য সচেতন করতে হবে, পাশাপাশি আমাদের চিকিৎসাব্যবস্থাও শক্তিশালী








