
নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তবে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী হয়তো ভাবছেন,








