
আজ আকাশে দেখা যাবে সবচেয়ে বড় উজ্জ্বল ‘বিভার সুপারমুন’
আজ সন্ধ্যায় বাংলাদেশে আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচাঁদ—‘বিভার সুপারমুন’ বা ‘বিভার মুন’। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এই পূর্ণচন্দ্রের দর্শন শুরু হবে। নভেম্বর মাসের এই পূর্ণিমা ‘বিভার মুন’ নামে পরিচিত, এবং এটি ২০২৫ সালের দ্বিতীয় বড় সুপারমুন। এর আগে অক্টোবর মাসে দেখা গিয়েছিল ‘হারভেস্ট সুপারমুন’। আজকের এই সুপারমুন সাধারণের








