
১৩৭৪ কোটি টাকার কর ফাঁকি উদঘাটন করেছে এনবিআরের গোয়েন্দারা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) তাদের কার্যক্রম শুরুর মাত্র সাত মাসে প্রায় ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকির তথ্য সনাক্ত করে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে এই ইউনিট ১৮৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করেছে এবং এর মধ্য দিয়ে বড় অঙ্কের কর ফাঁকি উদঘাটন করা সম্ভব হয়েছে।








