
শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা তাদের বাড়ি ভাড়ার জন্য ঘোষিত ৫০০ টাকার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মেহেরপুরের গাংনীতে একটি মানববন্ধন ও সমাবেশ করেছে। এই ঘটনায় শিক্ষকরা জানান, সরকারের এই সিদ্ধান্তটি একদিকে যেমন অযৌক্তিক, অন্যদিকে দুরভিসন্ধিমুলক। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে, আজ মঙ্গলবার সকাল ১১টার সময় বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন গাংনী উপজেলা শাখার আয়োজনে। সভাপতিত্ব








