
আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু করবেন চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগকে একটি অপরাধী সংগঠন হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া শিগগিরই শুরু করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য তিনি প্রকাশ করেন। তাজুল ইসলাম বলেন, জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনায় আওয়ামী লীগকে অপরাধী হিসেবে বিবেচনার জন্য সম্প্রতি তাদের কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়েছে,








