জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অপ্রয়োজনীয়: সুপ্রদীপ চাকমা
সরকারি কর্মচারীদের জনসেবার মানসিকতা ধারণ করার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “জনসেবার জন্যই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রত্যেক সরকারি কর্মচারীর উচিত সব সময় মানুষের সেবা করতে মনোযোগী থাকা।” আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে








