
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরবের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সোমবার সকালে রিয়াদে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একটি বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারালো। তাঁর অবদান ও জ্ঞানদীপ্ত জীবন বা যাত্রা ছিল ইসলামি








