
সাইবার স্পেসে অনলাইন জুয়ার জন্য কঠোর শাস্তি ঘোষণা
সাইবার স্পেসে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার জন্য এখন থেকে কঠোর শাস্তির বিধান রয়েছে। সংশ্লিষ্ট অপরাধীরা দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই ব্যবস্থা অব্যাহত রাখতে সম্প্রতি জারি হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫। এ তথ্য সোমবার এক সরকারি বিবৃতিতে নিশ্চিত করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনো সংস্থা যদি সাইবার








