
পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারীদের খুঁজছে সিএমপি
সন্ত্রাসীরা যে কোনো ধরণের অস্ত্র বের করলে গুলি নির্দেশ দেওয়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের গোপন ওয়্যারলেস বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিব্রত হয়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা। অভ্যন্তরীণ বার্তাটি কারা ফাঁস করেছে তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। ওয়্যারলেস নেটওয়ার্কে দেওয়া জরুরি বার্তায় কমিশনার বলেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে তাত্ক্ষণিকভাবে গুলি করতে হবে, সেটা








