
চাঁদাবাজদের দেশে ঠাঁই নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদাবাজদের দেশে ঠাঁই নেই—কঠোর হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না। যত বড়ই হোন, সবাইকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি তুলনামূলক বেশি হওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চাঁদাবাজির বিষয়ে কোনো








