ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি ফেরার খবর দর্শকদের মনে খুশির জোয়ার বয়ে এনেছে, কেউ কেউ হয়ে পড়ছেন স্মৃতিকাতর। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেইজে এই তথ্য জানিয়েছে বিটিভি। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল

পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় সূচকের মিশ্র প্রতিক্রিয়া

পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় সূচকের উত্থান হয়েছে ঢাকায়, অন্যদিকে পতন দেখেছে চট্টগ্রামের বাজার। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ২ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট। প্রথম ঘণ্টার লেনদেনে ১৮৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৮৮টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে

গত অর্থবছরে নতুন ৭ দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।  প্রতিনিয়ত ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে নতুন ৭টি

৫জি চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগে আক্সিয়াটাকে ড. ইউনূসের আহ্বান

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি আক্সিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করতে এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) ‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য এবং বিশ্বব্যাপী কোম্পানিগুলোকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণে আগ্রহী করতে হবে। তিনি জানান, শীর্ষস্থানীয়

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ঢাকা দক্ষিণ সিটিতে

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ৮১ জন আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। পাশাপাশি আক্রান্ত হয়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। আর সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮২ জন রোগী। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও

জামিনের জন্য আদালতে কাঁদলেন ছাগলকান্ডের মতিউর

আলোচিত ছাগলকান্ডের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে জামিনের জন্য আদালতে কাঁদতে দেখা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন তাকে ধৈর্য ধরতে বললেন এবং জামিন আবেদন নামঞ্জুর করে দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মতিউরের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান জামিন শুনানির শেষে মতিউর নিজে কিছু বলার অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন,

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (২৩) ও বিপুল (২৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামের গোপীনাথপুর মাঠে জমিতে পানি দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কারণে মজ্জেল হোসেনের পুত্র শামীম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য

প্রবাসীরা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছেন: অধ্যাপক ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় অধ্যাপক ইউনূস জানান, প্রবাসীদের জন্য সেবার মান

তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার শুরু ১৪ আগস্ট

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর আয়োজনে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এ উপলক্ষে আজ ১২ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর হোটেল ভিক্টোরিয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। হজ ও ওমরাহ ফেয়ার উপলক্ষে গৃহীত উদ্যোগ এবং হজযাত্রীদের জন্য প্রাসঙ্গিক তথ্য

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

ঢাকা, ১২ আগস্ট (ইউএনবি): পাম অয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়েছে সরকার। এতে করে এখন থেকে প্রতি লিটার পামঅয়েল বিক্রি হবে ১৫০ টাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পামঅয়েলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশ ট্রেড