
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের পুত্র নুরুন্নবী মন্ডল (৫০), সবুজ মিয়ার ১৯ মাসের শিশু কন্যা সায়মা। হতাহতরা








