
নির্বাচনে দায়িত্বে থাকবে ৮০ হাজার সেনাসদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৮০ হাজার সেনাসদস্য মোবাইল টিম হিসেবে মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) কেরানীগঞ্জে একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে কেরানীগঞ্জ থানা, স্থানীয় র্যাব ব্যাটালিয়ন সদর দপ্তর ও কেরানীগঞ্জ ঢাকা সেন্ট্রাল জেলখানা








