
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সদস্য নাজমুল হক নাজিম, খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন








