
কারাগারে ৭০ হাজার বন্দীর মধ্যে নৈতিকতা শিক্ষার উদ্যোগ চালু: ধর্ম উপদেষ্টা
দেশের ৬৮টি কারাগারে প্রায় ৭০ হাজার কয়েদি ও হাজতিকে নৈতিকতা শিক্ষার মাধ্যমে মানসিক ও মানবিক উন্নয়ন করার কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কারাবন্দীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ওয়ার্ড পর্যায়ে নামাজের বন্দোবস্ত, নৈতিক শিক্ষা সংক্রান্ত বইপুস্তক এবং জায়নামাজ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি কার্যকর








