
ঢাবির রাজু ভাস্কর্যে শাকিব–জয়াদের বিরুদ্ধে প্রতীকী জুতাপেটা
১৫ আগস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে ‘শোকগাথা’ শিরোনামে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের কয়েকজন পরিচিত মুখের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে কর্তৃত্ববাদকে পুনর্বাসনের সহযোগী হওয়ার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় ‘প্রতীকী জুতাপেটা’ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের ভাষ্য, একটি ব্যানারে বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক ও নির্মাতাদের ছবি








