
পুঁজিবাজারে আসছে সরকারি কোম্পানি, আলোচনায় অগ্রগতি
দেশের পুঁজিবাজারকে আরও চাঙা করতে সরাসরি সরকারি এবং যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা আছে, এমন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুসারে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ








