ঢাকা | সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

জবির আইইআর ইনস্টিটিউটে র‍্যাগিং, ১০ দিন পেরোলেও গুরুত্বে নেয়নি পরিচালক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের (২০ ব্যাচ) শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এদিন র‍্যাগিংয়ের কারণে প্রথম বর্ষের একজন নারী শিক্ষার্থী প্যানিক অ্যাটাক করেন। গত ৩০ জুলাই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পক্ষের পোস্ট দেওয়া হলে বিষয়টা আলোচনায় আসে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ ফুটবল খেলা নিয়ে আলোচনার

হল রাজনীতি নিষিদ্ধের আগের সিদ্ধান্ত বহাল থাকবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, হলগুলোকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার গত বছর নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে। শনিবার (৯ আগস্ট) ভোরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের এ কথা বলেন। এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।  শুক্রবার(৮ আগস্ট) সকালে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কমিটি ঘোষণা করার পর

সপ্তাহ ভালো কাটেনি ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

বিগত কয়েক সপ্তাহের টানা উত্থান শেষে একটি খারাপ সপ্তাহ পার করলো ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারের বিনিয়োগকারীরা; সাপ্তাহিক লেনদেনে দুই বাজারেই সূচক কমেছে উল্লেখযোগ্য হারে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার পুঁজিবাজার বন্ধ থাকায় এ সপ্তাহে লেনদেন হয়েছে চারদিন। রবিবার উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও বাকি তিনদিনই পতন হয়েছে পুঁজিবাজারে। সারা সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৫ পয়েন্ট। বাকি দুই

মৌলভীবাজারে নিজ দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ ফয়জুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রুবেল শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছেলে। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি শমসেরনগর রোডে ‘এফ রহমান ট্রেডিং’ নামে হার্ডওয়্যার, কাপড় ও মুদি

ঢাবির ১৮ হলে আহ্বায়ক কমিটি দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিগুলোতে পদ পেয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম,

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাত বোমা ও ৩টি বগিদা জব্দ করা হয়। শুক্রবার (৮ আগস্ট) বিকালে এক প্রেসবিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় বলে শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। মোহাম্মদপুর থানায় তথ্য অনুযায়ী, এই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিংড়ায় কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট এই ঘটনা ঘটে। নিহত আকরাম সিংড়া পৌরসভার মান্তাপাড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে। পুলিশ জানায়,প্রায় এক সপ্তাহ আগে উপজেলার পাটকোল এলাকার কৃষি উদ্যোক্ত মিঠুর খামারের একটি কবুতর চুরি হয়। এজন্য মান্তাপাড়া বেদে পল্লীর আকরাম হোসেনকে দায়ী করে গ্রামে বিচার দেয়। কিন্তু আকরাম

সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

সিলেট নগরীতে এক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালী মডেল থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকও চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে এ ঘটনা ঘটে। নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিষয়াবলি নিয়ে বার্ষিক সম্মেলনের চতুর্থ আসর ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস)। শুক্রবার (৮ আগস্ট) এ ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান সিজিএস। তারা জানিয়েছে, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বিরোধ, বিভাজন ও পুনর্সমীকরণ’। বর্তমান বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং বঙ্গপোসাগরীয় অঞ্চল ও