
বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ১১ আগস্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহম্মদ মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতেও জানা যায়, নবীন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ৯ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। এছাড়া, ১০ আগস্ট শিক্ষার্থীদের জন্য








