ঢাকা | মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমুল্লাহ গ্রেপ্তার

বেগম রোকেয়া উইশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। জানা গেছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার পাশাপাশি

সুষ্ঠু নির্বাচনই এখন প্রধান কাজ: প্রধান উপদেষ্টা

একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ করে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে তিনি এমন মন্তব্য করেন। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন যে ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু

উপদেষ্টা পরিষদের বৈঠক: স্বল্প মেয়াদে ১৬ সুপারিশ বাস্তবায়ন, বাস্তবায়নাধীন ৮৫

বিভিন্ন সংস্কার কমিশনের স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং  ৮৫টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অগ্রগতির বিষয়ে জানানো হয়।  বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য

সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে চালু হবে জাতীয় পুরস্কার

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীকে বাঁচানো সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করবে সরকার। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।  বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আরও পড়ুন:

আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে: ফারুকী

আসিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আসিয়ান ডে উপলক্ষে বৃহষ্পতিবার (৭ আগস্ট) সকালে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ফারুকী বলেন, এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ-ইষ্ট এশিয়ান নেশনস(আসিয়ান) দেশগুলোর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড়

আ.লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ: মেজর সাদেকের স্ত্রী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঢাকা সিএমএম আদালতে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ভূঁইয়া বলেন, ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুমাইয়া

রংপুরে নিখোঁজের একদিন পর বালুর পয়েন্টে খননকৃত স্থানে মিলল দুই শিশুর লাশ

রংপুরের গংগাচড়ায় একটি অবৈধ বালুর পয়েন্টের খননকৃত স্থান থেকে মারুফ মিয়া (৬) এবং আব্দুর রহমান (৭) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস। বুধবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি অবৈধ বালুর পয়েন্টের খননকৃত স্থান থেকে শিশু দুটি লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি শিশু দুটিকে হত্যা করা হয়েছে। মারুফ মিয়া

ঢাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন

মুক্তিযুদ্ধকে কলুষিত করার সব ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হাঙ্গর নদী গ্রেনেড’ প্রদর্শিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) এ প্রদর্শনীর আয়োজন করেছে। সংসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক আবরার নাদিম মুমশাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশের মহান

শৃঙ্খলা ভঙ্গকারীদের ঠাঁই নেই বিএনপিতে: আমীর খসরু

নির্বাচনের ঘোষণা আসার পরও কিছু ‘ষড়যন্ত্রকারী শক্তি’ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গকারীদের স্থান বিএনপিতে নেই, ‘ভাইয়ের রাজনীতি’ আর বরদাশত করা হবে না। বুধবার (৬ আগস্ট) বিকালে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট চত্বরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা

এমবিই খেতাব পেলেন মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম

মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ‘অনারারি মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) খেতাবপ্রাপ্ত শাহীন আনামকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক তুলে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার (৬ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনামের হাতে এমবিই সম্মাননা স্মারক তুলে দেন