ঢাকা | মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর

এবার জনস্বার্থে লোকমান আহমেদ নামে আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিনি এনবিআরের কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লোকমান আহমেদ ইতোমধ্যে সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ করেছেন। এজন্য তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে

পরমাণু বিজ্ঞানী শমশের আলীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

পরমাণু বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. এম শমশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পরমাণু বিজ্ঞানী শমশের আলীর অসামান্য অবদান রয়েছে। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।

পুঁজিবাজারে আসছে সরকারি কোম্পানি, আলোচনায় অগ্রগতি

দেশের পুঁজিবাজারকে আরও চাঙা করতে সরাসরি সরকারি এবং যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা আছে, এমন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুসারে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ

হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, সাংবাদিক গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী তাকে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে। পরে রোববার (৩ আগস্ট) সকালে তাকে হিন্দুপল্লিতে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ ও স্থানীয়

রংপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদারস অব জুলাই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা প্রশাসক বলেন, শহীদ জননীদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের প্রিয় সন্তানেরা দেশের কল্যাণে জীবন উৎসর্গের মাধ্যমে নতুন

চট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ড: ২৩১ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল

জুলাই বিপ্লবের এক বছরের মাথায় চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত একটি হত্যা মামলায় ২৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দিয়েছে পুলিশ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে গুলিবর্ষণে এক দোকান কর্মচারী নিহত হয়। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রথম কোনো মামলায় আদালতে অভিযোগপত্র দিল পুলিশ। অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ আগস্ট) বিকালে লাশগুলো উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের সিরাজুলের ছেলে শফিকুল(৪৫) ও একই এলাকার মৃত মর্তুজার ছেলে সেলিম(৩৫)। তবে বিএসএফের নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে

রংপুরে বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট, যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় অন্যের বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২ আগস্ট) সন্ধ্যায় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মো. এমিল উদ্দিন (২৭) রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের তাজহাট থানার আশরতপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।

শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর-তালাবদ্ধ

চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটি ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন মৃত রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। শনিবার(২ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে উপজেলার ঠাকুরবাজারের শাহরাস্তি জেনারেল হাসপাতালে। হাসপাতালটি তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা রোগী ও স্বজনরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন দুপুর পর্যন্ত। খোঁজ নিয়ে জানান যায়, গত ২৬ জুন উপজেলার পূর্ব নিজমেহার কবিরাজ বাড়ির প্রবাসী দিদার

মার্কিন শুল্ক বৃদ্ধিতে হতাশ কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী কানাডার ওপর শুল্ক ৩৫ শতাংশে বৃদ্ধি পেয়ে তার সরকার গভীর হতাশায় রয়েছে। ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, যদি কানাডা আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে তাদের বাণিজ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অটোয়া থেকে এএফপি জানায়, ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের কানাডার পণ্যের ওপর