ঢাকা | শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল: আপিল বিভাগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে রবিবার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির

৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন: আলী রীয়াজ

যেকোনো পরিস্থিতিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, কমিশনের আলোচ্য ১৮টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলোর

পরিবহন মালিক-শ্রমিকদের ৮ দাবি, না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি

সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। দাবি পূরণ না হলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের

১৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিচ্ছে ইউজিসি

দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিটিআই শ্রেণিকক্ষে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ থেকে শুরু হয়ে আগামী ২৮ আগস্ট পর্যন্ত মোট ৩৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন শিক্ষক অংশ নিয়েছেন।

নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ‍্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্তবড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।’ শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে

প্রধান উপদেষ্টার সঙ্গে শাপলা গণহত্যার ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হেফাজত নেতাদের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা গণহত্যার শিকার ও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন হেফাজতে ইসলামের নেতারা। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে শাপলা হত‍্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটানা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা

আবৃত্তি সংসদের কর্মকাণ্ডে টিএসসির কয়েকটি সংগঠনের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শনিবার (২৬ জুলাই) এক সম্মিলিত বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়। এর আগে, আবৃত্তি সংসদের পক্ষ থেকে তালা ভেঙে রুম দখল চেষ্টার অভিযোগ করা হয়। তবে, টিএসসির ভারপ্রাপ্ত পরিচালকের মতে, দুইপক্ষের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিবৃতি দেওয়া টিএসসির সংগঠনগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি, ফিল্ম

মহেন্দ্র খাল দখলে জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহেন্দ্র খাল। এই খালটি ২০ কিলোমিটার এলাকার অধিকাংশ দখল হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার লাখো মানুষ। বেশি দখল হয়েছে উপজেলার হাসনাবাদ এলাকায়। এখানে খালের উপর গড়ে উঠেছে ৫ তলা মার্কেটসহ অসংখ্য অবকাঠামো। খালটিতে কেউ আবার আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরছেন, কেউ চাষ করছেন মাছ। অবৈধ অবকাঠামো ভাড়া দিয়ে দখলবাজরা সুবিধা নিচ্ছেন। এতে বৃষ্টি ও বর্ষায়

চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০

চাঁদপুরের কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকালে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির স্থানীয় নেতা মোশাররফ হোসেন সমর্থিত দলের চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ করে। পরে গণমিছিল বের করা হয় উপজেলার রহিমানগর বাজারে। এ সময় আরেক পক্ষের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উপজেলা

মাইলস্টোনের আহতদের পাশে চীনা মেডিকেল টিম

বাংলাদেশের আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত চীনের উহান থার্ড হাসপাতালের একটি মেডিকেল টিম। শনিবার (২৬ জুলাই) চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ চালিয়ে যাচ্ছে দলটি। আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন, তার সবকিছুই করতে চায় তারা। বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলটি ক্ষতস্থানে সংক্রমণ রোধ এবং আহতদের নিয়মিত যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে পরামর্শ দিয়েছে।