
বিএফআইইউ প্রকাশ করল ৩১টি অবৈধ ঋণ অ্যাপের তালিকা
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত অনুমোদনবিহীন ঋণ কার্যক্রমের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি সম্প্রতি ৩১টি অবৈধ মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করে সাধারণ জনগণকে এসব প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিএফআইইউ জানিয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সহজশর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে, ডিজিটাল মাধ্যমে অনুমোদনবিহীন ঋণ কার্যক্রম পরিচালনা








