
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন আর নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক পরিচিত মুখ ছিলেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার








