ঢাকা | শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

ঢাকা সর্বদা দিল্লির সঙ্গে সুসম্পর্কের কামনা করে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে ভারতের মেডিকেল টিমের আগমনকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার সব সময় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে শক্ত ও সমন্বিত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সচিবালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা প্রথমদিন থেকেই বলেছি, আমরা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর ভিত্তি করে ভালো সম্পর্ক চায়। এই

নতুন অধ্যাদেশে তফসিলের আগেই বছরের যে কোনো সময়ে ভোটার তালিকা হালনাগাদের সুযোগ

সরকার নতুন ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ জারি করেছে, যার মাধ্যমে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময়ে ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করতে পারবে। এই পরিবর্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে। অধ্যাদেশটি ভোটার তালিকা আইন, ২০০৯-এর কিছু ধারাকে সংশোধন করেছে। এতে বলা হয়েছে, যেহেতু বর্তমানে সংসদ ভাঙা

কুয়েটের নতুন উপাচার্য ড. মাকসুদ হেলালী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ছুরিকাঘাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট  মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীরকে (২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। আরও পড়ুন: সিলেটে বৈষম্যবিরোধী

শাহজালালে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করল কর্তৃপক্ষ

ঢাকা, ২৫ জুলাই (ইউএনবি)— রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। রবিবার (২৮ জুলাই) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাতে এই

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: শিক্ষার্থী মাকিনের মৃত্যু, নিহত বেড়ে ৩৩

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মাকিন (১৭) নামের ওই শিশুটি ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। শুক্রবার (২৫ জুলাই) ‍দুপুর ১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৫ জন মারা গেল। এর

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়িয়েছে। এছাড়া আরও একজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিহত মো. লিটন (৩২), পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের গাছি মিয়ার ছেলে। লিটনকে ভারতের অংশে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে বেলুনিয়ে হাসপাতাল নিয়ে

বন্দিদের সংশোধনে কারাগারে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জীবনমান পরিবর্তন ও নৈতিক সংশোধনের জন্য ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ৩টা থেকে পাঁচটা পর্যন্ত কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, কারাগারে যেসব অপরাধী হিসেবে চিহ্নিত আছে, তারা যেন নৈতিক শিক্ষা নিয়ে চরিত্র

ঢাকা সবসময় দিল্লির সঙ্গে ভালো কর্মসম্পর্ক চায়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে ভারতের মেডিকেল টিমের উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো কর্মসম্পর্ক চায়। তিনি বলেন, ‘আমরা সবসময় চেয়েছিলাম যে… প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম, আমরা পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো কর্মসম্পর্ক চাই। আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’ বৃহস্পতিবার (২৪ জুলাই)

গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে ঘিরে সহিংসতার তদন্তে কমিটি গঠন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৬ জুলাই গোপালগঞ্জের সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, জানমালের ক্ষয়ক্ষতি ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয় এবং অন্যান্য ঘটনার বিষয়ে তদন্ত করবে এই