ঢাকা | বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

বাংলাদেশে ‘সুশৃঙ্খল, সফল ও অংশগ্রহণমূলক’ নির্বাচন চায় চীন

বাংলাদেশ এখন সংস্কার ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্ব অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ যাত্রায় অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সফল জাতীয় নির্বাচন এবং দেশের প্রেক্ষাপটে উপযুক্ত উন্নয়ন পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায়ও চীনের সমর্থন রয়েছে বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত

শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। এসময় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।  সোমবার(২৯ জুলাই) গভীর রাতে শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।  এসময় আটক করা হয় রফিকুল ইসলামকে। মৃত. মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের

এনসিসিতে ফায়ার এলার্মের ঘটনার তদন্ত কমিটি গঠন

জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ চলাকালে অপ্রত্যাশিত ফায়ার এলার্ম ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ উক্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য

জনস্বার্থে পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

জনস্বার্থে পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত আতিকা ইসলাম, পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন এবং রেলওয়ে পুলিশে সংযুক্ত মো. মাহবুব আলম। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের

নাটোরে পদ্মার চরে সন্ত্রাসীদের অস্ত্র মহড়া, গুলিবর্ষণ

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে আবারও সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও এলোপাথারি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। এলাকাবাসী জানায়, সোমবার(২৮ জুলাই) বিকালে সশস্ত্র সন্ত্রাসীরা স্পিডবোটে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া চরে এসে নামে। এ সময় মুখ বাঁধা সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চরে মহড়া দেয় এবং বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক ফল প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে তৃতীয় দফার আলোচনায় বাংলাদেশ সরকার ইতিবাচক ফল প্রত্যাশা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। শফিকুল আলম জানান, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বিমান দুর্ঘটনায় আহত ৩ জন এখনও আশঙ্কাজনক, একজন লাইফ সাপোর্টে: বার্ন ইনস্টিটিউট পরিচালক

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা এখনও গুরুতর। তবে তাদের একজন লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন সোমবার(২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে মোট ৩৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে ২৭ জন

ঐকমত্য কমিশনের আলোচনা থেকে বিএনপির ওয়াকআউট

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়ার আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের আলোচনার শুরুতে ওয়াকআউটের সিদ্ধান্ত জানায় দলটি। বেলা সাড়ে ১১টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী

আইন-শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার পর্যালোচনা সভা

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।  সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বলে