
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন ও কুর্মিটোলা মেডিকেল কলেজে দুজন মারা গেছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন,








