ঢাকা | বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০

চাঁদপুরের কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকালে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির স্থানীয় নেতা মোশাররফ হোসেন সমর্থিত দলের চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ করে। পরে গণমিছিল বের করা হয় উপজেলার রহিমানগর বাজারে। এ সময় আরেক পক্ষের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উপজেলা

মাইলস্টোনের আহতদের পাশে চীনা মেডিকেল টিম

বাংলাদেশের আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত চীনের উহান থার্ড হাসপাতালের একটি মেডিকেল টিম। শনিবার (২৬ জুলাই) চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ চালিয়ে যাচ্ছে দলটি। আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন, তার সবকিছুই করতে চায় তারা। বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলটি ক্ষতস্থানে সংক্রমণ রোধ এবং আহতদের নিয়মিত যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে পরামর্শ দিয়েছে।

শুধু অভিযোজন নয়, দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উদ্ভাবনী অভিযোজন পদক্ষেপ অত্যন্ত জরুরি হলেও, তা বিশ্বব্যাপী নির্গমন হ্রাসের বিকল্প হতে পারে না। নোয়াখালী ও ফেনীসহ উপকূলীয় অঞ্চলের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জটিল নদীপ্রবাহ এবং জোয়ার-ভাটার প্রভাবে পানির উচ্চতা ক্রমাগত বেড়ে চলেছে, যা স্থানীয় বন্যা প্রতিরোধব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে।  ‘অভিযোজনেরও সীমা আছে,’—বলেন

নেপালে আদালতের কোনো রায় সম্পর্কে জানে না ইউএস-বাংলা

নেপালের একটি সংবাদমাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে আদালতের রায় হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য বা আদালতের রায়ের অনুলিপি পায়নি সংস্থাটি। শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, আদৌ এমন কোনো রায় হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তাদের আইন বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছে। বিবৃতিতে আরও বলা হয়, যদি এ ধরনের কোনো রায়

কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য: এনবিআর চেয়ারম্যান

রাজনৈতিক সদিচ্ছার যথাযথ প্রতিফলন না হলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। শনিবার(২৬ জুলাই) রাজধানীর এফডিসিতে কর ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক ছায়া সংসদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আব্দুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছার কারণে কর প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়ে উঠছে।’ এনবিআর চেয়ারম্যান

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। আরও তিনজনের মৃত্যুর পর সারি দীর্ঘ হলো। শুক্রবার(২৫ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১ জন রোগী। শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা

মাইলস্টোন ট্রাজেডি: নিহত শিক্ষিকা মাসুকাকে গার্ড অব অনার বিমান বাহিনীর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। শুক্রবার(২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিমান বাহিনীর ১০ সদস্যের প্রতিনিধি দলটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষ কবর জিয়ারত এবং মোনাজাত করেন

চট্টগ্রামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে ১২ কিশোর আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ সম্বলিত টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করার আগেই পুলিশের হাতে আটক হয়েছে ১২ কিশোর। শুক্রবার(২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপাথরঘাটা কালাইয়ের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোররা হলো- চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ, সাইফুল, বিজয়, আকাশ, আরফাত, মিনহাজ, ফোরকান, ইকবাল, আকিব, আদর, বাকি দুজনের নাম জানা যায়নি। তাদের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ার উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ মহড়ার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসের প্যারা কমান্ডো ব্রিগেডে এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ডের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৪০)নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বড় হরিশপুর পুলিশ লাইন্স এলাকায় ইসলামী আন্দোলনের সভাপতিকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহতাবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর