
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার চাইলে সরে যাব: শিক্ষা উপদেষ্টা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে সরকার চাইলে তিনি পদ ছাড়তেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।








