
মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ই এস ইভেন্ট ম্যানেজমেন্ট এ মেলা আয়োজন করে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১০ থেকে ১২ জুলাই ২০২৫ পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি








