
এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত
‘অসদাচরণ’ ও ‘পলায়ন’র অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রাইসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা ও জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যৌক্তিক বিবেচিত হয়েছে। বরখাস্তকালীন সময়ে তানজিনা রাইস সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতা প্রাপ্ত হবেন বলেও আদেশে উল্লেখ করা








