ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন। তিনি জানান, এ তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল

প্রতারণার দায়ে হজ এজেন্সির নিবন্ধন বাতিল

হজে না পাঠিয়েও অর্থ ফেরত দিতে গড়িমসি ও ভয়-ভীতি দেখানোর কারণে একটি হজ এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। বুধবার (৯ জুলাই) জামালপুরের ছালাম আবাদ ট্রাভেলস নামের হজ এজেন্সির (হজ লাইসেন্স নং-১৪৪৭) নিবন্ধন সনদ বাতিল করে সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জামালপুরের ইসলামপুরের মো. নুরুজ্জামানসহ ৬ জন অভিযোগ এই এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ছেলের কবরের পাশে দিন কাটে আবু সাঈদের মায়ের, বিচার নিয়ে সংশয়

ছেলের কবরের পাশে বসে দিনের বেশিরভাগ সময় কাটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগমের। চোখে জল নিয়ে একাকী বসে থাকেন সন্তান হারানো এই মা। বুধবার (৯ জুলাই) রংপুরের পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে এমন বেদনাদায়ক দৃশ্যের দেখা মেলে। বছর পেরোলেও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের হত্যার বিচারে কোনো

সব হজ এজেন্সিকে হাবের সদস্যপদ নিতে হবে

লাইসেন্স নেওয়া সব হজ এজেন্সিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) -এর সদস্যপদ নিতে হবে বলে এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’ অনুযায়ী সম্প্রতি সদস্য পদ নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে হাব। হাবের চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হাবের সদস্য

মোহাম্মদপুরে চাঁদাবাজির প্রতিবাদে করায় এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, পুলিশ বলছে ভিন্ন কথা

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে দলের কয়েকজন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তবে, পুলিশের দাবি টাকা-পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) দুপুরে কৃষি মার্কেট সংলগ্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৫ কার্যালয়ে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ দোকানিদের পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দিতে

বাঘডোকারা ঘাটে ব্রিজ নির্মাণের দীর্ঘ প্রতীক্ষা এখনো দূর হয়নি ৫৪ বছর পরেও

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৩ নং বনগ্রাম বেংহাড়ী ইউনিয়ন এবং ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়নের মাঝখানে অবস্থিত করতোয়া নদীর বাঘডোকারা ঘাটে ব্রিজ নির্মাণের দাবি বহুদূর অপেক্ষিত হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘদিন ধরে এই সেতুটি না হওয়ায় স্থানীয় জনগণ প্রতিদিন অপার ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। এই নদী পাড়ি দিয়ে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে থাকেন।

শেকড় পাবনা ফাউন্ডেশন চারটি প্রধান দাবির দ্রুত বাস্তবায়নের দাবি

শেকড় পাবনা ফাউন্ডেশন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাদের ঘোষিত ১৬ দফা উন্নয়ন পরিকল্পনার মধ্য থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু, পাবনা সরকারি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ অবকাঠামো ও কার্যক্রম নিশ্চিতকরণ, পাবনা সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা

সরিষাবাড়ীর চরাঞ্চলে মিষ্টি আলুর চাষে রেকর্ড ফলন ও লাভের হাসি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মিষ্টি আলুর বাম্পার ফলনে কৃষকরা সন্তুষ্টিতে ভরে উঠেছেন। সদ্য কাটা আলুর মাঠে কর্মতৎপর কৃষক ও কৃষাণিরা ঘাম ঝরাচ্ছেন। আবহাওয়া অনুকূল থাকায় এবারের মিষ্টি আলুর ফলন ব্যাপক হয়েছে এবং তদুপরি বাজারেও দাম ভালো থাকায় কৃষকদের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধারাবর্ষা, বড়বাড়ীয়া, কৈজুরী, কান্দারপাড়া, সৈয়দপুর, বয়সিংহ, ভাটারা, মোহনগঞ্জ, কাশারীপাড়া, পাখাডুবী, ফুলবাড়িয়া, পারপাড়া, গোপীনাথপুর,

অনুমোদনবিহীন গ্যাস ব্যবহার ও বাইপাস লাইনের অপরাধে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন অভিযান

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। নিয়মিত অভিযানের আওতায় ২০২৫ সালের ৭ জুলাই রাত ১১:৪৫ টায় নারায়ণগঞ্জ আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন জোবিঅ-মুন্সিগঞ্জ এলাকায় বিশেষ টীম অভিযান পরিচালনা করে। ওই সময় মেসার্স আল মদিনা বোর্ড মিলস এবং মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলসের আঙ্গিনায় গ্যাস মিটার বাইপাসের মাধ্যমে অননুমোদিতভাবে গ্যাস ব্যবহার পাওয়া যায়। তাই উক্ত দুই গ্রাহকের

বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জে আহত ২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি মডেলের মতো স্বাধীন কমিশন গঠনের দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টার পরে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করেন। তারা প্রায় চার ঘণ্টার জন্য সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে প্রতিবাদের এ কর্মসূচিতে অংশ নেন। এতে উভয় দিকের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে এবং পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়ে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা