ঢাকা | বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসি সচিব ফখরুল

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলে সদস্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম। প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারা অনুযায়ী ইউজিসির প্রতিনিধি হিসেবে তাকে দুই বছরের জন্য এ মনোনয়ন দেওয়া হয়। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন এমন তথ্য জানিয়েছেন। সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পর ড. ফখরুল ইসলাম ইউজিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি

বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি: অন্তর্বর্তী সরকার

চলতি বছর দেশে অপরাধ ব্যাপক হারে বেড়েছে—এমন দাবি পরিসংখ্যান দিয়ে পুরোপুরি সমর্থিত নয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশের সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে বলেন, “আসলে গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা দেখা যাচ্ছে।” তিনি বলেন, সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে চলতি বছরে অপরাধের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে বলে তুলে ধরা হয়েছে, যা

যশোরে ‘কেন্দ্রের ভুলে’ ৪৮ জন ফেল, সংশোধিত ফলে সবাই পাস

যশোর শিক্ষা বোর্ডের অধীনে যশোর সদর উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের ভুলে রসায়নে ফেল করেছিল ৪৮ জন পরীক্ষার্থী। রসায়ন পরীক্ষার ব্যবহারিক নম্বর যোগ না করায় এ অবস্থার সৃষ্টি হয়। ঘটনার তিন দিন পর রবিবার (১৩ জুলাই) ফলাফল সংশোধন করে প্রকাশ করা হয়। সংশোধিত ফলে দেখা যায়, ওই ৪৮ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের মধ্যে অনেকেই জিপিএ-৫ পেয়েছে। যশোর সদর

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাংয়ের’ পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাংয়ের’ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য

প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার পিছুহটতে বাধ্য হয়: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, চব্বিশের জুলাই মাসে ফ্যাসিবাদবিরোধী যে সংগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রদের মাধ্যমে সূচনা হয়েছিল, ১৪ জুলাইয়ের ঘটনাপ্রবাহ সে আন্দোলনকে নতুন মোড় দেয়। তিনি বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা মধ্যরাতেই পথে নেমে এসেছিলেন। নারীদের বলিষ্ঠ কণ্ঠস্বর সেই অপমানের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করেছিল এবং

চাঁনখারপুলে ছয় শিক্ষার্থী হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজধানীর চাঁনখারপুল এলাকায় গত বছরের ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সময় ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৪ জুলাই) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মার্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ গঠন করেন। মামলার চার আসামি—ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, কনস্টেবল এমাজ হোসেন ইমন ও কনস্টেবল

ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থীর। এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী ওই পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি।

যশোরে ১১টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করে বিজিবি। আটকরা হলেন—

নাটোরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ১৭ ছাত্রদল-যুবদল নেতাকর্মী কারাগারে

নাটোরের লালপুরে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবীর সুইটসহ ছাত্রদল ও যুবদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ জুলাই) দুপুরে এজাহারভুক্ত ২৩ আসামি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক ৬ জনের জামিন মঞ্জুর করলেও ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৮ এপ্রিল লালপুর উপজেলা ছাত্রদলের

চট্টগ্রামে আওয়ামী লীগের দখলে থাকা ৩২ একর সরকারি জমি উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর-পাহাড়তলী থানা সংলগ্ন সাগরিকা এলাকায় আওয়ামী লীগ নেতাদের অবৈধ দখলে থাকা প্রায় ৩২০ কোটি টাকা মূল্যের ৩২ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সরকারি বিভিন্ন সংস্থা উচ্ছেদ অভিযান শুরু করেছে। দীর্ঘ ১৬ বছর পর এই জায়গা ফিরে পেতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অভিযানে নেতৃত্ব দেন