
রাজনৈতিক দলগুলোর অনুভূতি মাথায় রেখে সংশোধনী প্রস্তাব দিচ্ছে কমিশন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেছেন যে, কমিশন কোনো কিছুই জোরপূর্বক চাপিয়ে দিচ্ছে না। রাজনৈতিক দলগুলোর অনুভূতি ও বক্তব্যকে গুরুত্ব দিয়ে সংশোধনী প্রস্তাব নিয়ে এসেছে কমিশন। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনার শুরুতেই অধ্যাপক আলী রীয়াজ এই বক্তব্য দেন। এর পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান,








