
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার মৃত্যু
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। তিনি শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের মরনোত্তর কক্ষেই রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা








