ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেক ভাইয়েরও

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আক্তারুজ্জামান (৫৫) ও তার সেজো ভাই আলম হোসেন (৪০)। তারা উভয়েই একই গ্রামের মৃত ইসাহাক মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে আক্তারুজ্জামানকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। জরুরি বিভাগের

গাজীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে আরিফ মিয়া (২৩) নামে ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আরিফ মিয়া শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ আয়েশা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ৭ম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী স্কুল শিক্ষক

বাংলাদেশ এশিয়ায় জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার: ড. ইউনূসকে জাইকা শীর্ষ কর্মকর্তা

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা বলেছেন, এশিয়ায় বাংলাদেশ এখনও জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং দেশটি বাংলাদেশের উন্নয়নের যাত্রায় সহযোগিতা অব্যাহত রাখবে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। মিয়াজাকি কাতসুরা বলেন, ‘জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। ’

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে ‍উপস্থাপন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) -এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে’র চূড়ান্ত সুপারিশসমূহ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিকট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) আশিক চৌধুরী এ কথা বলেন। এসময় চলতি বছরের ১ জানুয়ারি গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে সরকার, বেসরকারি খাত, একাডেমিয়া ও এনআরবিরা উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের প্রধান দায়িত্বগুলো ছিল বাংলাদেশের প্রয়োজন ও ঘাটতির মূল্যায়ন,

একসময়ের ঘনিষ্ঠ বন্ধুই এখন ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু

ইলন মাস্কের কোম্পানিগুলোকে ফেডারেল সরকারের পক্ষ থেকে দেওয়া বিলিয়ন ডলারের সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন, যা একসময়ের ঘনিষ্ঠ মিত্র দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্বের নতুন অধ্যায় সূচিত করেছে। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামক একটি ট্যাক্স কাট ও ব্যয় সংকোচন বিল, যা সম্প্রতি সিনেটে পাস হয়েছে। এই বিল

নাসার রোভার দিয়েছে মঙ্গলের প্রাণহীনতার রহস্যের সূত্রপাত

পৃথিবীর মতো কিছু মিল থাকা সত্ত্বেও মঙ্গলের জীবনের অস্তিত্ব কেন নেই, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বহুকাল ধরেই নানা প্রশ্ন ও খোঁজ চলছে। সম্প্রতি নাসার এক রোভার এমন একটি তথ্য উন্মোচন করেছে, যা এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। ফ্রান্সের প্যারিস থেকে এএফপির রিপোর্ট অনুযায়ী, নতুন গবেষণায় প্রকাশ পাচ্ছে, মঙ্গলে এক সময় অল্প সময়ের জন্য নদী ও হ্রদ প্রবাহিত হলেও,

খাদ্যের অভাবে কালোমুখো হনুমান কেশবপুর ছেড়ে যাচ্ছে

কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখো হনুমানরা খাদ্য সংকট ও বন উজাড়ের কারণে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রয়োজনীয় খাবার না পেয়ে তারা মারাও যাচ্ছে, ফলে তাদের সুরক্ষায় উদ্বেগ ও দাবিও উঠেছে। কেশবপুর অঞ্চলে একসময় কালোমুখো হনুমানের বিশাল একটি আবাস ছিল। তবে বন উজাড় ও খাদ্য সংকটের কারণে সময়ের সাথে সাথে তাদের সংখ্যা কমে যাচ্ছে। স্থানীয় বন বিভাগ জানায়, বর্তমানে কেশবপুরে প্রায় ১৮০ থেকে

ইউজিসির প্রতিনিধিদলের সঙ্গে ইবি উপাচার্যের চীন সফর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বাংলাদেশে চীন দূতাবাস কর্তৃক আয়োজিত উচ্চশিক্ষা প্রতিনিধিদলের সঙ্গে একটি অফিসিয়াল সফরে চীন যাচ্ছেন। ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত মোট ছয় দিনের এ সফরে তিনি অংশ নেবেন। বৃহস্পতিবার (৩ জুলাই) উপাচার্য অফিসিয়ালি এই তথ্য নিশ্চিত করেন, পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও আগের দিন, ১

যৌথ সামরিকতায় ডেঙ্গুর বিরুদ্ধে জয় নিশ্চিত করবে বাংলাদেশ: চীন

চীন বিশ্বাস করে যে, সরকার, সামাজিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একসঙ্গে কাজের মাধ্যমে বাংলাদেশ ডেঙ্গু মহামারি থেকে বের হয়ে আসতে পারবে। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, “আমরা আন্তরিকভাবে আশাবাদী যে, প্রতিটি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি উন্নত চিকিৎসা পাবে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবে।” বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে

ভোলায় চাঁদা না পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে আটকে রেখে মারধর এবং তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি আলাউদ্দিনসহ আরও এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন যুবদল কর্মী মো. আলাউদ্দিন এবং শ্রমিক দল নেতা মো. ফরিদ উদ্দিন। তারা ওই মামলার এজাহারে ১ ও ২ নম্বর আসামি। বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে