ঢাকা | বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

ঢাকা-ওয়াশিংটন দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু হচ্ছে আজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ক দ্বিতীয় দফার আলোচনা আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে শুরু হতে যাচ্ছে। প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে আরও অগ্রগতি অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। ২৭ জুনের প্রথম দফার আলোচনায় অর্জিত অগ্রগতির ওপর ভিত্তি করে দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস (ইউএসটিআর) আয়োজিত এ আলোচনা ৯ থেকে ১১ জুলাই

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

গত ১৯ এপ্রিল হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকায় মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ–ক্রীড়া সম্পাদক আরিফ সিকদারকে গুলি করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান

একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত: শফিকুল আলম

ভারত যেন বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করে—এ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই। বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের যে

মুদ্রানীতি শিথিল করবে বাংলাদেশ ব্যাংক, কমাবে সুদহার

চলতি জুলাইয়ের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বর্তমান কড়াকড়ি নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুসারে নীতিগত সুদের হারে সামান্য সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন—আসন্ন নীতিমালা বিনিয়োগবান্ধব হবে এবং ঋণের সুদহার কিছুটা কমার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও অব্যাহত

দুদকের সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও অন্যান্য সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও

হেডকোয়ার্টারের নির্দেশনা অমান্য করে সোনারগাঁ থানার ওসিকে পদায়নের অভিযোগ

পুলিশ হেডকোয়ার্টারে নির্দেশনা না মেনে একজন পরিদর্শককে নারায়ণগঞ্জের সোনারগাও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ইসমাইল হোসেন নামে একজন পরিদর্শক ওসি হিসেবে যোগদান করেছেন। পুলিশ হেডকোয়ার্টারে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে

শিক্ষার প্রসারে বরিশালে ‘ড. এনায়েত করিম কলেজ’র যাত্রা শুরু

বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামে ‘ড. এনায়েত করিম কলেজ’ নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া ও ঝরে পড়া শিক্ষার্থীর হার কমানো। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. এনায়েত করিমের সভাপতিত্বে সম্প্রতি এক অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক মো. সোহরাব হোসেন কলেজটি উদ্বোধন করেন। বরিশাল

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে ১১ মাস পর বদলি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদারকে ১১ মাস পর বদলি করা হয়েছে। ঘটনার সময় তিনি কোতোয়ালি থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন।  মঙ্গলবার (৮ জুলাই) বিকালে শাহ আলম সরদারকে বদলির বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। শাহ আলম সরদারের বিরুদ্ধে গত বছরের ১৬ জুলাই আবু

সাত দিন পর সীমান্ত থেকে ফিরল চুয়াডাঙ্গার কৃষক ইবরাহিমের লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) লাশ ঘটনাস্থলে পড়েছিল এক সপ্তাহ। অবশেষে ৭ দিন পর তার নিথর দেহ ফিরল নিজভূমিতে। মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির

বান্দরবানে শহীদ মিনারের পাশে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা শেষে সরেজমিন পরিদর্শনের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামি ১৪ জুলাই’র মধ‍্যে গণপূর্ত বিভাগ জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ বাস্তবায়ন করবে বলে সভায় জানানো হয়েছে। জেলা প্রশাসক শামীম আরা রিনি এই সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার,