
সাত জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত লঘুচাপটি একই অঞ্চলে স্থির অবস্থান করছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা সামুদ্রিক আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে উত্তর








