
জুলাইয়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। রবিবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী, জুন মাসের মতো জুলাইয়েও প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা, কেরোসিনের মূল্য ১১৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা ও অকটেনের মূল্য ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় সেবা, কর্মস্থলে না ফিরলে কঠোর পদক্ষেপ:








