
কেরানীগঞ্জে টিস্যু ব্যাগ ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি টিস্যু ব্যাগ কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শনিবার (২৮ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুলকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই খবর পেয়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ ফায়ার








