
নির্বাচনের তফসিল ঘোষণার পর আসন নিয়ে জোটের সঙ্গে আলোচনা করবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেই বিএনপি তার রাজনৈতিক জোটের শরীক দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আসন বণ্টন নিয়ে আলোচনা এখনই কোনও পর্যায়ে পৌঁছেনি, এই প্রক্রিয়া শুরু হবে নির্বাচনের তফসিল ঘোষণা ও সম্পর্কিত কার্যক্রম শুরু হওয়ার পর। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির যোগাযোগ








