ঢাকা | শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

সূচকের উত্থান দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে। এদিন দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের। লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২ পয়েন্ট করে। দিনের শুরুতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। ২৮১ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির

জাতীয় এমএসডিআই প্রতিষ্ঠা সময়োপযোগী ও উপকারী: রাষ্ট্রদূত মাসদুপুই

সমুদ্র অর্থনীতির টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে সামুদ্রিক স্থানিক তথ্য পরিকাঠামো (এমএসডিআই) প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বাংলাদেশের ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ উপগ্রহ সক্ষমতা অর্জনের পরিকল্পনার প্রেক্ষাপটে তিনি এটিকে সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি ও এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) পর্যবেক্ষণে ভূপৃষ্ঠ

বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধী উপকরণ দিচ্ছে চীন

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে ডেঙ্গু প্রতিরোধী উপকরণ দিচ্ছে চীন সরকার। এ বিষয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এসব উপকরণ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরে (ডিজিএইচএস) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড.

আদালত অবমাননার দায়ে হাসিনার ছয় মাসের কারাদণ্ড

আদালত অবমাননার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার অপসারণের পর এটাই প্রথম কোনো আদালতের রায়, যাতে তাকে দণ্ডিত করা হয়েছে। বুধবার (২ জুলাই) আইসিটির চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ

প্রহসনের নির্বাচনের জন্য দোষ স্বীকার সাবেক সিইসি নূরুল হুদার

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) দুই দফায় চারদিন করে আটদিনের রিমান্ড শেষে নূরুল হুদাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এরপর নূরুল হুদা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ড

শাবিতে ছাত্রলীগ কর্মীকে আটক করল ছাত্রদল, পুলিশে দিল কর্তৃপক্ষ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রাকায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণপুরের জানখারটেক গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। রাকায়েত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর

মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫৬ বন্দী

সরকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের মধ্যে ২০ বছরের অধিক সাজাভোগকারী ৫৬ বন্দীকে মুক্তি দেবে। সরকার তার ক্ষমা করার ক্ষমতাবলে এসব বন্দীর সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। কারা সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (কারাগার, গণমাধ্যম) জান্নাত-উল-ফরহাদ বলেন, জেল কোডের ৫৬৯ বিধি, যা সাধারণত ‘বিশ বছরের বিধি’ নামে পরিচিত এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১(১) এর অধীনে এই মুক্তি অনুমোদিত হয়েছে। এআইজি জান্নাত-উল-ফরহাদ বলেন,

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। রাজধানীর বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ঢাকার

আলিফ হত্যা মামলা: চিন্ময় দাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিমের আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তিনি জানান, মামলার এজাহারে মোট ৩১ জনের নাম ছিল। তদন্ত শেষে এদের মধ্যে তিনজনকে অব্যাহতির সুপারিশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদন করলো ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির সপ্তম কর্পোরেশন সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। সভাটি প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সোমবার নগর ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা থেকে আগত ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সভায় প্রথমে ০৫ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ কর্পোরেশন সভার কার্য বিবরণী নিশ্চিত করা হয়