
স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গঠনে আন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও একবার জোর দিয়ে বলেছেন যে, দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা নিশ্চিত করতে আন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব আমাদের সামনে একটি নতুন সভ্যতা গড়ে তোলার অনন্য সুযোগ এনে দিয়েছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিচার বিভাগের উন্নয়নে সকল সংশ্লিষ্টদের আরও একযোগে কাজ করার আহ্বান জানান। রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে








