
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আটক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা সেক্টর-৫ এর একটি বাসায় অভিযান চালিয়ে কে এম নূরুল হুদাকে আটক করে উত্তরা








