
রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ ব্যবস্থা বিএনপির পূর্ণ বিরোধিতা
বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তাবিত ইলেকট্রোরাল কলেজ ব্যবস্থাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘোষণা করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই ব্যবস্থা জনগণের সরাসরি ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এক ধরনের ছলচাতুরীর মতো’। গত বুধবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কমিশনের প্রস্তাব অনুযায়ী একটি ইলেকট্রোরাল কলেজ গড়ে তোলা হবে যেখানে প্রায়








