
আগস্টে ইন্দোনেশিয়া সফর করতে পারেন অধ্যাপক ইউনূস
আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে দেশ দুটি। দেশ দুটির কর্মকর্তারা উভয় পক্ষের জন্য সুবিধাজনক একটি তারিখ নির্ধারণের জন্য কাজ করছেন বলে একটি কূটনৈতিক সূত্র সোমবার (২৩ জুন) ইউএনবিকে জানিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ঢাকার সঙ্গে জাকার্তা








