
রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে বিরল প্রজাতির গোলাপি হাতির আবিষ্কার
রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে বিরল এক প্রজাতির গোলাপি রঙের হাতির বাচ্চা দেখা গিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই বিশেষ রঙের হাতির বাচ্চাটি রাঙ্গামাটির পাহাড়ে আবিষ্কৃত হলো, যার বয়স আনুমানিক দুই থেকে তিন সপ্তাহ। বরকল উপজেলার সুভলংয়ের বরুনাছড়ি ইউনিয়নের ফরেস্টের এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ধরনের গোলাপি রঙের হাতি বাংলাদেশে








